শিরোনাম
এনামুল হক, সিরাজগঞ্জ : | ০৩:২৯ পিএম, ২০২১-০৭-০৪
সিরাজগঞ্জর শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা সুইচগেট-সংলগ্ন অস্থায়ী রিং বাঁধটি কেটে দেওয়া হয়েছে। শনিবার (৩ জুলাই) ভোর রাতে মৎস্যশিকারি ও নৌযানশ্রমিকরা কেটে দেওয়ার ফলে শাহজাদপুর উপজেলাসহ চলনবিল অঞ্চলের ৮ উপজেলার প্রায় ৪৫ হাজার হেক্টর জমি বন্যার পানিতে ডুবে গেছে।এসব জমিতে লাগানো নেপিয়ার, গামা ঘাস, বোনা আমন ও সবজি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
উপজেলাগুলোর মধ্যে রয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর, উল্লাপাড়া, পাবনার চাটমোহর, ফরিদপুর, ভাঙ্গুড়া ও নাটোর জেলার গুরুদাসপুর, সিংড়া ও বড়াইগ্রাম।
রাউতারা, পোতাজিয়া ও চরাচিথুলিয়া গ্রামের গোলাম আজম, নিরব হোসেন, সাকিব হোসেনসহ অনেকেই বলেন, গত দুদিন হলো বন্যার পানি বাড়তে শুরু হয়েছে। এ সুযোগে শনিবার ভোর রাতে এসব এলাকার মৎস্যশিকারিরা অধিক পরিমাণে মাছ আহরণ ও শ্যালো ইঞ্জিনচালিত নৌযানের মাঝিমল্লারা তাদের আয়-উপার্জন বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের মতো এরারও দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত অস্থায়ী এ বালুর বাঁধটি কেটে দিয়েছেন।
শুধু তা-ই নয়, এ বাঁধের পাইলিংয়ের বাঁশ খুটি ও বালুর বস্তা স্থানীয় নারী-পুরুষরা লুট করে নিয়ে গেছেন বলেও জানান তারা।
তারা জানান, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ৩০ বছর ধরে ফসল রক্ষার নামে ড্রেজারের বালু দিয়ে এ বাঁধ নির্মাণ করে। গত ২৮ জুন এ বাঁধের মেয়াদ শেষ হওয়ায় ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ড বাঁধটি পরিত্যক্ত ঘোষণা করে বাঁধের পাহারায় নিয়োজিত জনবল সরিয়ে নেয়। এরপর থেকেই বাঁধটি কেটে দেওয়ার জন্য মাছশিকারি ও নৌযানশ্রমিকরা পাঁয়তারা শুরু করেন।
রাতে সামান্য বৃষ্টি ও পানি বৃদ্ধি পাওয়ার সুযোগে বাঁধটি কেটে দেন তারা। মুহূর্তে অন্তত ২০০ মিটার এলাকা ধসে যায় ও সকালে তা বেড়ে ৫০০ মিটারে দাঁড়ায়। এ সুযোগে স্থানীয়রা বাঁশ, খুঁটি ও বালুর বস্তা লুটপাট করে নিয়ে যায়।
তবে স্থানীয়রা এ অভিযোগ অস্বীকার করে বলেন, বন্যার পানির চাপেই বাঁধটি ভেঙে গেছে। ফলে তারা বাঁশ-খুঁটি ও বস্তা সংগ্রহ করে নিয়ে বাড়ির ভাঙন রোধে কাজে লাগাচ্ছেন। এ বছর বন্যা দেরিতে হওয়ায় ফসল আগেই উঠে গেছে। এর মধ্যে বাঁধের মেয়াদও শেষ হয়ে বিল উঠে গেছে। ফলে কর্তৃপক্ষ বাঁধটি পরিত্যক্ত ঘোষণা করায় স্থানীয়রা নিজেদের সুবিধার্থে তা কেটে দিয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান , ইরি বোরো ফসল রক্ষার্থে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা সুইসগেট-সংলগ্ন লোহাইট অস্থায়ী রিং বাঁধটি নির্মাণ করা হয়। ধান কাটা হয়ে যাওয়ায় পাহারা সরিয়ে নেওয়ায় স্থানীয়রা মাটি কেটে দিয়েছে।
তিনি বলেন, আমরা ওখানে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি। এটি বাস্তবায়িত হলে এ সমস্যাটি আর থাকবে না। সিরাজগঞ্জ জেলায় ৮০ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। কিন্তু সিরাজগঞ্জের কোথাও ঝুকিপূর্ণ বাঁধ নেই বলেও জানান তিনি।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, মোংলা বন্দরের উন্নয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited